শিক্ষাসচিব হলেন এন আই খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব নজরুল ইসলাম খান (এন আই খান)। আর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারকে।

জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে। বর্তমান শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক ১৮ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।