শিক্ষাসচিবসহ ছয় সচিব পদে নতুন নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাসচিবসহ সরকারের ছয় সচিব ও সচিবপর্যায়ের পদে ছয়জনকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষাসচিব করা হয়েছে বিসিএস প্রশাসন একাডেমির র‍্যাক্টর সোহরাব হোসেইনকে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।


এ ছাড়া ভূমিসচিব পদে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহ উল আলমকে, পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ুন খালিদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান আব্দুর রউফ হাওলাদারকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এন এম জিয়াউল আলমকে মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজিমুদ্দিন চৌধুরীকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।