শিক্ষাসফরের নামে আনন্দ ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেগম নূরুননাহার তর্কবাগীশ ডিগ্রি কলেজের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা শীতকালীন ছুটি দিয়ে শিক্ষাসফরের নামে সাত দিনব্যাপী আনন্দ ভ্রমণে গেছেন বলে অভিযোগ উঠেছে।কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ৪ ফেব্রুয়ারি শিক্ষাসফরের নামে আনন্দ ভ্রমণে কক্সবাজার গেছেন। ৯ ফেব্রুয়ারি তাঁদের ফেরার কথা। শিক্ষাসফরে কোনো ছাত্রছাত্রীকে নেওয়া হয়নি। আবার শিক্ষকদের একাংশকে এই সফরের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সদস্যদের খুশি করতেই কলেজের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে।সরকারি ও বেসরকারিভাবে ২৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি ভোগ করার নির্দেশ থাকলেও কলেজ কর্তৃপক্ষ তাদের ইচ্ছানুযায়ী এই ছুটি ৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর দেখিয়ে আনন্দ ভ্রমণে গেছে।রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ সরকার বলেন, এটি শিক্ষাসফর নয়, প্রমোদ সফর। অধ্যক্ষ মো. আবদুল মোত্তালেব শেখ বলেন, ‘কলেজের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা চাঁদা দিয়ে এই সফরে অংশ নিয়েছেন। এটা দোষের কিছু নয়।’