প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পৌর এলাকায় একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শিশু সাংবাদিক ফোরামের উদ্যোগে বেউথা এলাকায় শিক্ষার্থীদের খাতা, কলম ও পেনসিল-বক্স দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, জেলা শহরের খান বাহাদুর আওলাদ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষক রুহুল জামান, জেলা শিশু সাংবাদিক ফোরামের সভাপতি হাসান শিকদার প্রমুখ।