শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে গতকাল বৃহস্পতিবার ‘শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে মুঠোফোন কোম্পানি বাংলালিংক কম্পিউটার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন করে।কর্মশালায় উপজেলার প্রায় দুই হাজার শিক্ষক অংশ নেন। প্যারেড গ্রাউন্ড মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও এক্সেস টু ইনফরমেশনসের (এটুআই) জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলালিংকের কর্মকর্তা মোহাম্মদ হাসান ওসমান, জাকিউল ইসলাম ও শিহাব আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, ইউএনও জিল্লুর রহমান প্রমুখ।বাংলালিংক সূত্র জানায়, এই প্রকল্প ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সরকারের সঙ্গে একটি সমন্বিত উদ্যোগ। প্রকল্পের আওতায় মনিরামপুর উপজেলায় ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরস বিতরণ করা হয়।বাংলালিংকের সিইও আহমেদ আবু দোমা বলেন, বাংলালিংক দিনবদলের প্রেরণায় বিশ্বাস করে।