রাজধানীর বিজি প্রেস উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা মাকসুদা আক্তার বানু প্রায় দুই বছর ধরে ক্যানসারে আক্রান্ত। তিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আজীজ সুমনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। মাকসুদাকে এর আগে দুই দফায় ১০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত তাঁর চিকিৎসায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকের মতে, তাঁকে আরও দুটি কেমোথেরাপি দিতে হবে, যার প্রতিটিতে ব্যয় হবে দেড় লাখ টাকা। এ থেরাপিসহ আনুষঙ্গিক চিকিৎসাসেবা মিলে আরও অন্তত ১৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু মাকসুদার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই নিজের জীবন বাঁচাতে সহায়তার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: নূর আলম, সঞ্চয়ী হিসাব নম্বর ২০৩-২০০-৩০৯৩৮, ঢাকা ব্যাংক লিমিটেড। সরাসরি বিজি প্রেস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে। বিজ্ঞপ্তি।