শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় মো. তারেক (৩০) নামের এক তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউছার হোসেন এ দণ্ডাদেশ দেন।এর আগে গতকাল সকালে ওই শিক্ষিকা প্রতিকার চেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অভিযোগ দেন। আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউএনওকে বিষয়টি লিখিতভাবে জানান। বেলা দুইটার দিকে বাঞ্ছারামপুর থানার পুলিশ সোনারামপুর গ্রামে তারেকের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।অভিযোগপত্র থেকে জানা গেছে, সোনারামপুর গ্রামের তারেক দীর্ঘ দিন ধরে ওই শিক্ষিকাকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছেন। এ ছাড়া মুঠোফোনে নানা কথা বলে তাঁকে উত্ত্যক্ত করেন। তাঁর কথায় রাজি না হওয়ায় গত রোববার দুপুর ১২টার দিকে তারেক ছুরি নিয়ে বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষিকাকে মারতে উদ্যত হন।