শিক্ষিকাকে হুমকি বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার দৌলতখান উপজেলায় এক শিক্ষিকাকে লাঞ্ছিত ও এসিড ছুড়ে তাঁকে ঝলসে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার উপজেলা শহরে এসব কর্মসূচি পালন করেন।দৌলতখান উপজেলার ৫৩ নম্বর সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা বেগম বলেন, ‘১৫ জুলাই সকাল নয়টার দিকে রিকশায় বিদ্যালয়ে যাওয়ার পথে চেয়ারম্যানবাড়ীর পশ্চিম পাশে চার-পাঁচজন বখাটে আমাকে লক্ষ্য করে গোবর ছোড়ে এবং গালিগালাজ করে। একপর্যায়ে তারা আমাকে এসিড ছুড়ে ঝলসে দেওয়ার হুমকি দেয়।দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও শিক্ষক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এ এম আলতাফ হোসেন বলেন, তিনিও এখন স্কুলে যেতে ভয় পাচ্ছেন।