শিক্ষিকাকে ‘পতিতা’ বানিয়ে আদালতে চালান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষিকাকে গ্রেপ্তার করে পতিতা হিসেবে আদালতে চালান দেওয়ায় পাহাড়তলী থানার পুলিশকে সতর্ক করা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল রোববার ওই নারীর শিক্ষকতার প্রমাণপত্র ও সনদ দেখে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের সতর্ক করেন। আদালত সূত্র জানায়, গত শুক্রবার রাতে পাহাড়তলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই শিক্ষিকা নোয়াখালী থেকে চট্টগ্রামে এসে হোটেলে ওঠেন। পরে তাঁকে তৈরি পোশাক কারখানার শ্রমিক হিসেবে দেখিয়ে প্রতিবেদন দেয় পুলিশ। প্রতিবেদনে তাঁকে ‘পতিতা’ বলে উল্লেখ করা হয়। আদালত সূত্র আরও জানায়, ওই শিক্ষিকার পক্ষে গতকাল বিভিন্ন কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়। এরপর আদালত এসব দেখে পুলিশকে সতর্ক করে।