শিক্ষিকার ছবি নিয়ে প্রতারণা দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় এক শিক্ষিকার ছবি জোগাড় করে প্রথমে পর্নো ছবি তৈরি এবং এই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে অর্থ আদায় ও অনৈতিকভাবে মেলামেশায় বাধ্য করায় গত বৃহস্পতিবার রাতে এক ওষুধ ব্যবসায়ীসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ওই ব্যবসায়ীর দোকান থেকে শিক্ষিকার সঙ্গে তাঁর আপত্তিকর ছবি, ভিডিও চিত্র ও মুঠোফোনের মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।নাটোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, সিংড়া উপজেলার শেরকোল বাজারের প্লাবন মেডিকো ফার্মেসির মালিক রফিকুল ইসলাম (৩১) উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার ওই শিক্ষিকা এ ব্যাপারে সিংড়া থানায় মামলা করেন এবং গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন। সন্ধ্যায় পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাটোর শহরের ছায়াবাণী মোড়ের বন্ধন কম্পিউটারের অপারেটর পলাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।