শিক্ষিকার শ্লীলতাহানির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলায় এক শিক্ষিকার শ্লীলতাহানির প্রতিবাদে ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘নোয়াখালী জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গত ২৪ নভেম্বর নোয়াখালী শহর থেকে সিএনজি অটোরিকশায় চড়ে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা শ্লীলতাহানির শিকার হন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
গতকাল বেলা আড়াইটার দিকে শিক্ষকেরা জেলা শহরের টাউন হল মোড়ে মানববন্ধন শুরু করেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির নোয়াখালী জেলা সভাপতি মো. মনির উদ্দিন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন।