শিক্ষিত নারী-পুরুষকে গাড়ি চালানোর প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ৫০০ শিক্ষিত নারী-পুরুষকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে প্রকল্প হাতে নিয়েছে জেলা পরিষদ। পাঁচটি উপজেলা থেকে এই প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে।শহরের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১ নভেম্বর থেকে প্রশিক্ষণ শুরু হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।শহরের শহীদ জিয়া হলে উদ্বোধনী অনুষ্ঠানে শাজাহান খান জানান, বাংলাদেশে সাত লাখ ৩২ হাজার ৪০০ গণপরিবহনের জন্য চালকের প্রয়োজন প্রায় নয় লাখ। কিন্তু দেশে এখন চালকের সংখ্যা ছয় লাখ ৬৪ হাজার ৪০০। চালক-সংকটের কারণে অনেক অদক্ষ চালক এখন যানবাহনের চালকের আসনে বসায় দুর্ঘটনা ঘটছে। এ কারণেই সরকার ভর্তুকি দিয়ে শিক্ষিত চালক তৈরি করতে উদ্যোগ নিয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন, পুলিশ সুপার শেখ নাজমুল আলম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ প্রমুখ।প্রশিক্ষণার্থী সবাইকে আট হাজার টাকা করে অনুদান দেবে জেলা পরিষদ। শিক্ষিত বেকার নারী-পুরুষ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের প্রশিক্ষণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।