শিক্ষিত নারীসমাজ এগিয়ে এলেই হবে নারী-জাগরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, পিছিয়ে থাকা নারীসমাজের অগ্রগতির জন্য নারীসমাজকেই এগিয়ে আসতে হবে। নারী উন্নয়নের জন্য অশিক্ষিত নারীদের সচেতন করার কাজটি শিক্ষিত নারীসমাজকে করতে হবে। এ দেশের শিক্ষিত নারীসমাজ এগিয়ে এলে নারী-জাগরণের কাজটি সহজ হবে।গতকাল শুক্রবার সকাল ১০টায় মহিলা পরিষদের একটি প্রতিনিধিদল কিশোরগঞ্জ সার্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের উদ্দেশে মোজাম্মেল হোসেন এসব কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা রাজিয়া, নারীনেত্রী গোলসানারা বেগম, আতিয়া হোসাইন, দীপিকা দাস প্রমুখ।ফতোয়া বিষয়ে রায়ের ব্যাপারে নারীনেত্রীদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ফতোয়ার অপব্যবহার হবে না। কারণ, রায়ে এ বিষয়ে সুস্পষ্ট বিধান দেওয়া আছে।