শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক বলেছেন, শুধু লেখাপড়া শিখলেই চলবে না, সত্যিকারের শিক্ষিত হতে হবে। শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে। আজকের কৃতী শিক্ষার্থীদের সেই দায়িত্ব নিতে হবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে ‘প্রগতিশীল ফোরাম’ আয়োজিত কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে রফিক-উল হক এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতিশীল ফোরামের উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক শহিদুর রহমান।বক্তব্য দেন সাবেক যুগ্ম সচিব আবু নাছির আহমেদ, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, কামরুল হাসান, লিয়াকত আলী ভূঁইয়া প্রমুখ। রফিক-উল হক আরও বলেন, বাংলাদেশের সর্বক্ষেত্রেই নারীরা এগিয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী এমনকি পররাষ্ট্রমন্ত্রীও নারী।এ ছাড়া অধিকাংশ পরিবার পরিচালনার দায়িত্বেও রয়েছেন নারী। তাই সর্বক্ষেত্রে নারীদের আরও দায়িত্বশীল হতে হবে। নতুন বাজেট কেমন হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজেট সম্পর্কে আমি কিছু বলতে চাই না। পরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৫৯ জন কৃতী এসএসসি শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট বিতরণ করেন তিনি।একই সঙ্গে এসএসসির ১২, এইচএসসির ১২ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১২ জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।