প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিধ অধ্যাপক যতীন সরকার বলেছেন, ‘শিকড়ের সঙ্গে যোগাযোগ না থাকলে একটি জাতির অস্তিত্ব রক্ষা হবে না। অনেকে বলাবলি করেন, নতুন প্রজন্ম বইবিমুখ হয়ে পড়েছে। আমি তা বিশ্বাস করি না। যদি বইবিমুখ হয়েই পড়বে, তাহলে এত বই প্রকাশ ও বিক্রি হয় কীভাবে?’ অধ্যাপক যতীন সরকার গতকাল শনিবার সন্ধ্যায় নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ এ এন এম মাহবুবুর রহমান ভূঁইয়া, আইনজীবী সাদীর উদ্দীন আহম্মদ প্রমুখ। ২১ ফেব্রুয়ারি থেকে এই বই, হস্তশিল্প ও শিশু আনন্দ মেলায় প্রতিদিনই আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।