শিগগির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ডিএমসিএইচ) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার করে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা ও দাবিগুলোর যৌক্তিক সমাধানে পৌঁছাতে আলোচনা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।গত রোববার রাত ১২টা পর্যন্ত মিন্টো রোডের বাসভবনে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিবাদে আন্দোলন-কারীদের বক্তব্য ও দাবিদাওয়া শোনেন এবং এগুলো বিবেচনার আশ্বাস দেন। সরকারের এক তথ্য বিবরণীতে গতকাল সোমবার জানানো হয়, সভায় সংগ্রাম পরিষদের নেতারা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন।