শিগগিরই আরও ২২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেছেন, প্রাথমিক সমাপনী পরীক্ষাব্যবস্থা চালু হওয়ায় দেশে শিক্ষাব্যবস্থার উন্নতি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই শিক্ষার ওপর নজর দেয়। ইতিমধ্যেই বর্তমান সরকার ৭১ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছে এবং শিগগিরই আরও ২২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গতকাল রোববার বিকেলে গাজীপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আফছারুল আমীন এসব কথা বলেন। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাংসদ জাহিদ আহসান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. কাজী মো. আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট এস এম মফিজুর রহমান প্রমুখ।মন্ত্রী আরও বলেন, দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সামগ্রী দিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত ও যুগোপযোগী করা হচ্ছে। এর আগে মন্ত্রী ৫০০ জন ধারণক্ষমতাসম্পন্ন পিটিআইয়ের অডিটরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।