শিগগিরই চালু হচ্ছে আন্তদেশীয় সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে খুব শিগগির আন্তদেশীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হতে যাচ্ছে। এ বিষয়ে আগামী মাসের ১৫ তারিখে ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশীয় সড়ক পরিবহনমন্ত্রীদের মধ্যে চুক্তি সম্পাদিত হওয়ার কথা। এই চুক্তি বাস্তবায়ন হলে দেশগুলোর মধ্যে পণ্য পরিবহন ও যাত্রী চলাচল সহজতর ও উন্নত হবে, বাংলাদেশের রাজস্ব আয় বাড়বে। গতকাল শনিবার সকালে মংলা-খুলনা জাতীয় মহাসড়কে বাগেরহাটের শ্যামবাগাত নামক স্থানে ৬০ লাখ টাকা ব্যয়ে এক্সেস লোড নিয়ন্ত্রণ কেন্দ্র উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।