শিগগিরই চালু হচ্ছে ‘রংপুর এক্সপ্রেস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরবাসীর দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম ও দাবিদাওযার প্রেক্ষিতে অবশেষে ‘রংপুর এক্সপ্রেস’ নামের ঢাকা-রংপুর-ঢাকা নতুন ট্রেন চালু হতে যাচ্ছে।রেল সূত্র জানায়, ঈদের আগেই ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে আন্তনগর ট্রেনটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা ১১টি বগি, একটি ইঞ্জিন, শীতাতপ নিয়ন্ত্রিত বগিসহ তিন শ্রেণীর আসনে প্রায় ৮০০ জন যাত্রীর আসন রয়েছে। ট্রেনটি প্রতিদিন সকালে ঢাকা থেকে ছেড়ে বঙ্গবন্ধু সেতু হয়ে বগুড়া, গাইবান্ধা হয়ে রংপুর পৌঁছাবে সন্ধ্যা ছয়টায়। একইভাবে রংপুর থেকে সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে রংপুর থেকে ছেড়ে একই পথ দিয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশে রংপুর ছেড়ে যাবে।রংপুর জেলা প্রশাসক বি এম এনামুল হক নতুন ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রংপুর থেকে সরাসরি কোনো ট্রেন নেই। এখানকার যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার ট্রেনটি চালু করছে।বিগত জোট সরকার রংপুর থেকে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেন তিস্তা ও একতা এক্সপ্রেস বন্ধ করে দেয়। এ বছর প্রধানমন্ত্রী রংপুর সফরে গিয়ে এক জনসভায় আন্তনগর ট্রেন চালু করার ঘোষণা দেন।