শিগগিরই জাহান মণি উদ্ধার ও জিম্মিরা মুক্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণি এবং এর নাবিকদের উদ্ধারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শিগগিরই জাহাজটি উদ্ধার করা হবে এবং নাবিকেরা জিম্মিদশা থেকে মুক্তি পাবেন।্রগতকাল মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, সমুদ্রে ছিনতাই হওয়া জাহাজ উদ্ধারের বিষয়টি মালিকপক্ষ্রছিনতাইকারীদের সঙ্গ্রেআলোচনার মাধ্যমে নিষ্পত্ত্রিকরে থাকে। তবে সরকার সার্বিক সহযোগিতা করে। গত ৫ ডিসেম্বর আরব সাগরে জাহাজটি ছিনতাইয়ের পরপরই বাংলাদেশ সরকার ভারতীয় কোস্টগার্ড, দুবাইভিত্তিক ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন, আঞ্চলিক জলদস্যুতা রোধ সংগঠনসহ সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। এ ছাড়া সমুদ্র পরিবহন অধিদপ্তর দূরবর্তী জাহাজ মনিটরিং ব্যবস্থা ব্যবহার করে জাহাজটির অবস্থান পর্যবেক্ষণ করেছে। দীর্ঘদিন ধরে জাহাজটির নাবিকেরা বন্দী থাকায় দেশে তাঁদের স্বজনেরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। জলদস্যুরা তাঁদের মুক্তির জন্য মোটা অঙ্কের মুক্তিপণ চেয়েছে বলে জানা গেছে।আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, দেশের নৌবন্দরগুলোকে বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং দেশের গুরুত্বপূর্ণ নতুন নতুন স্থানে নদীবন্দর প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, সরকারি নিয়ন্ত্রণেই নৌবন্দরগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় বন্দরগুলোর সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।মসজিদের সংখ্যা: মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ২০০৮ সালের জরিপ অনুসারে দেশে দুই লাখ ৫০ হাজার ৩৯৯টি মসজিদ রয়েছে। এসব মসজিদের ইমামের মধ্যে ৬৭ হাজার ১৯ জনকে স্বাবলম্বিতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করে সরকার ওই ট্রাস্টে ১৬ কোটি টাকা অনুদান দিয়েছে। এ ছাড়া ইমামদের মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে মাসে দুই হাজার টাকা হারে সম্মানী দেওয়া হচ্ছে।আরেক প্রশ্নের জবাবে শাহজাহান মিয়া বলেন, বহু জায়গায়ই মসজিদ দিয়ে নদী দখল করা হয়েছে। প্রথমে মসজিদ বানিয়ে তারপর আশপাশে দোকানপাট ও ঘরবাড়ি তৈরি করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এভাবে নদী দখল করে মসজিদ নির্মাণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ঠিক নয়। কারণ ওয়াকফ করা ছাড়া কোনো মসজিদে নামাজ হয় না।