প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত বাংলাদেশকে আশ্বাস দিয়েছে, তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টনের ব্যাপারে শিগগিরই চুক্তি হবে। বাংলাদেশের একটি প্রতিনিধিদল দিল্লির একটি হোটেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আশ্বাস দেন।পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ এইচ মাহমুদ আলী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তিনি বলেন, এই অঞ্চলে পরিবহন কানেকটিভিটির ওপর ‘ব্যাপক গুরুত্ব’ আরোপ করা হয়েছে এবং দুই দেশের মধ্যে চিলাহাটি-হলদিবাড়ী ও কুলাউড়া-মহিশাওর রেল যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার অনুরোধ জানানো হয়েছে। খবর বাসসের।