শিগগিরই বাঁকখালী নদীর ওপর সেতু তৈরি করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীর ওপর শিগগির সেতু তৈরির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাতে রামুতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে এইচ টি ইমাম এই আশ্বাস দেন। সোনালী ব্যাংকের পরিচালক ও গত সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে মহাজোট-সমর্থিত প্রার্থী সাইমুম সরওয়ার উপজেলার মণ্ডলপাড়ায় ওসমান ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন।এতে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিইডি) সচিব আবু আলম মো. শহিদ খান। তিনিও সেতুটি তৈরির ব্যাপারে আশ্বাস দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাইমুম সরওয়ার।