শিগগিরই বৃষ্টি থামার আশা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভা-সমাবেশ, ক্রিকেট খেলা—এ সবকিছু নিয়ে আজ টানটান উত্তেজনা। তাতে এক প্রকার ছেদ ঘটিয়েছে বৃষ্টি। ক্রিকেটপ্রেমীরা নাখোশ হলেও খুশি হওয়া মানুষের সংখ্যাও নেহাত কম নয়।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভারতের অন্ধ্র উপকূলে লঘুচাপ সৃষ্টি হয়েছে। তারই প্রভাবে ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, রাজধানী ঢাকায় আজ এবং কাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। দু-একবারের জন্য থেমে গেলেও বৃষ্টি মোটামুটি অব্যাহতভাবেই ঝরবে। আগামী পরশু দিন অর্থাত্ রোববার থেকে পরিস্থিতি ভালোর দিকে যাবে।

জানা গেছে, ঢাকার বাইরে প্রায় সব জেলাতেই বৃষ্টি হলেও উপকূলীয় এলাকাগুলোয় একটু বেশি বৃষ্টি হচ্ছে। কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, ভোলাসহ উপকূলীয় এলাকাগুলোয় বৃষ্টিপাত এ দুই দিন বেশি থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।