শিগগিরই সড়কের পাশের অবৈধ দখল উচ্ছেদ শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে সড়কের পাশের অবৈধ দখল উচ্ছেদে শিগগিরই অভিযান শুরু হবে। সরকারের শেষ সময়ে এটা সম্ভব হয় না। তাই প্রথম থেকেই এবার এটা শুরু করা হবে।
গতকাল শনিবার সকালে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর বেগমগঞ্জের চৌমুহনীতে চার লেন সড়ক পরিদর্শনের পর উপস্থিত লোকজন ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সড়কে অবৈধ পার্কিং, সড়ক দখল করে কাঁচাবাজার এবং সড়কের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশীদ, নোয়াখালী-২ আসনের সাংসদ মোরশেদ আলম, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহামঞ্চদ উল্লাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির উপজেলা নির্বাচনে আসার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।’