শিডিউল কিনতে গিয়ে যুবলীগের হামলায় দুই ঠিকাদার আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ২৬ গ্রুপের ৫৫ লাখ টাকার কাজের শিডিউল কিনতে গিয়ে গতকাল বৃহস্পতিবার যুবলীগের কর্মীদের হামলায় দুজন ঠিকাদার আহত হয়েছেন। এ ছাড়া যুবলীগের কর্মীরা পৌর কার্যালয়ও ভাঙচুর করেছেন।সূত্র জানায়, মেসার্স রিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আতাউর রহমান ও বিসমিল্লাহ বর্ষণ অ্যান্ড কোম্পানির প্রতিনিধি আবদুল করিম শিডিউল কিনতে দুপুরে পৌরসভার কার্যালয়ে যান। এ সময় যুবলীগের নেতা শহীদুল ও রেজাউলের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাঁদের শিডিউল কিনতে বাধা দেন এবং পিটিয়ে আহত করেন। আহত দুই ঠিকাদারকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।যুবলীগের কর্মী শহীদুল শিডিউল কিনতে বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করলেও ঠিকাদারদের মারধরের কথা অস্বীকার করেছেন।পৌর মেয়র ইসাহাক আলী বলেন, ‘ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’