শিথিলের প্রস্তাব নাকচ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কিশোর ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ভারতে ভিসা ছাড়া প্রবেশ ও ‘অন অ্যারাইভাল’ (পেঁৗছানোর পর) ভিসা চালুর জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরে ভিসার বিষয়টি নিয়ে দুই দেশের আলোচনার কথা ছিল।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে।
১৮ বছরের কম এবং ৬৫ বছরের বেিশ বয়সের বাংলাদেিশদের পর্যটক হিসেবে দীর্ঘ মেয়াদে এবং একাধিকবার প্রবেশের ব্যাপারে (মাল্টিপল এন্ট্রি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবটিতে সায় আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। প্রস্তাবিত এ ধরনের ভিসার মেয়াদ পাঁচ বছরের হয়। এ ধরনের ভিসা যাঁরা পাবেন, তাঁদের প্রতিবছর একবার ভারতের বৈদেশিক আঞ্চলিক নিবন্ধন কার্যালয়ে (এফআরআলও/এফআরও) গিয়ে দেখা করতে হয়।
সুষমা স্বরাজের ঢাকা সফরের সম্ভাব্য আলোচ্যসূচিতে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা শিথিল করার বিষয়টি রয়েছে। এরই অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশের শিশু-কিশোর ও বয়োজ্যেষ্ঠদের ভিসা ছাড়া ভারতে প্রবেশ ও ‘অন অ্যারাইভ্যাল’ ভিসা দেওয়ার প্রস্তাব পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভিসা শিথিলের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রস্তাবে ‘বিস্মিত বোধ’ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দুটি প্রস্তাবই সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
বর্তমানে বাংলাদেশের নাগরিকেরা ভারতে এক বছরের মাল্টিপল ভিসা পান। বেশ কয়েক বছর ধরে এর মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করার অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ। তবে উভয় দেশের ব্যবসায়ীরাই পাঁচ বছরের মাল্টিপল ভিসা পেয়ে থাকেন৷
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশ ও ভারত সংশোধিত ভিসাব্যবস্থা (রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট-আরটিএ) বিষয়ক দলিল সই করে। আরটিএর আওতায় পর্যটক, ব্যবসায়ী, অসুস্থ লোকজন, শিক্ষার্থী ও সাংবাদিকসহ দুই দেশের বিভিন্ন শ্রেিণ-পেশার মানুষের জন্য মাল্টিপল ভিসা চালুসহ ভিসা-প্রক্রিয়া সহজ করা হয়েছে।