শিপইয়ার্ডে আহত শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড জোড়া আমতল এলাকায় একটি জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনায় আহত একজন শ্রমিক গত মঙ্গলবার রাতে হাসপাতালে মারা গেছেন। একই দিন বিকেলে মো. লিটন (২২) নামের ওই শ্রমিক ইউনাইটেড শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় ওপর থেকে পড়ে গিয়ে আহত হন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বলেন, ‘কর্মরত অবস্থায় লিটন ওপর থেকে লোহার পাতের ওপর পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।’ তিনি বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।