শিপিং এজেন্টকে দায়ী করে তদন্ত প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবাহিনীর অনুমতি ছাড়া বড় জাহাজ থেকে ছোট জাহাজে বিস্ফোরক খালাসের ঘটনায় শিপিং এজেন্টকে দায়ী করেছে বন্দর কর্তৃপক্ষের একটি তদন্ত কমিটি। গতকাল বৃহস্পতিবার বন্দরের পরিবহন বিভাগের পরিচালকের কাছে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় পাঁচ সদস্যের কমিটি। যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি শেভরন সিলেটের জালালাবাদ গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের জন্য এগুলো আমদানি করে। এসব বিস্ফোরক আমদানির অনুমতিপত্রের মেয়াদও পেরিয়ে গেছে।তদন্ত প্রতিবেদন অনুযায়ী, শিপিং এজেন্ট হোম বাউন্ড শিপিং লাইনস বিস্ফোরক আমদানির তথ্য গোপন করে প্রকল্পের যন্ত্রপাতি হিসেবে বড় জাহাজ থেকে ছোট জাহাজে এসব পণ্য খালাসের অনুমতি নেয় বন্দর থেকে। নিয়মানুযায়ী বিস্ফোরক বা বিপজ্জনক পণ্য খালাসের আগে নৌবাহিনীর অনুমতি নিতে হয়।তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা স্বীকার করে কমিটির প্রধান বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বলেন, শিপিং এজেন্ট বন্দরের কাছে বিস্ফোরক আমদানির তথ্য গোপন করেছে। বিষয়টি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।