প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী হামলা থেকে জাহাজ কোম্পানির স্থানীয় প্রতিনিধিদের রক্ষা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার বন্দর চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানানো হয়। সম্প্রতি জাহাজের বর্জ্যতেল সংগ্রহসহ নানা ধরনের কাজ পেতে একাধিক পক্ষ জাহাজ কোম্পানির কার্যালয়ে হামলা করে। এ পরিস্থিতিতে সংগঠন থেকে এই চিঠি দেওয়া হয়।