শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসএএ) দুই বছর মেয়াদি নতুন কমিটি গতকাল সোমবার সকালে ঘোষণা করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসানুল হক চৌধুরী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হয়েছেন যথাক্রমে সৈয়দ মোহাম্মদ আরিফ এবং এম এ বকর। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির ১৫ পরিচালক নির্বাচিত হয়েছেন মো. আজফার আলী, সাহেদ সরওয়ার, ওয়াহিদ আলম, মামুনুর রশীদ, মোহাম্মদ মুনতাসির রুবাইয়াত, এম আলী আসরাফ আহমদ খান, দেব প্রসাদ ভট্টচার্য, আবুল বশর, আনোয়ার শওকত, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, অশোক কুমার সরকার, রফিকুল আনোয়ার, জহিরুল ইসলাম চৌধুরী, খায়রুল আলম ও মোয়াম্মার আহমদ।