শিপিং করপোরেশন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশ শিপিং করপোরেশন আইন-২০১৬ –এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, ১৯৭০ সালে রাষ্ট্রপতির আদেশে শিপিং করপোরেশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বেসামরিক ও সামরিক শাসনামলে এই আদেশে বেশ কিছু সংশোধনী আনা হয়। এখন বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই মূল ইংরেজি আইনটি বাংলায় অনুবাদ করা হয়েছে।

আজকের বৈঠকে এ বছরের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদন (এপ্রিল-জুন) পর্যালোচনা করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সময়ে মোট ৯২টি সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। এর মধ্যে ৬৫টির বাস্তবায়ন হয়েছে।