শিপিং করপোরেশনের জাহাজে আগুন, কয়েকটি কক্ষ পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার শিখায় গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। জাহাজটি সরকারি প্রতিষ্ঠান ড্রাইডক ইয়ার্ডের জেটিতে নোঙর করা ছিল। জানা গেছে, বিএসসির নিজস্ব ব্যবস্থায় ওই জাহাজে মেরামতকাজ চলার সময় গতকাল রাত সোয়া সাতটার দিকে আগুন লাগে। জাহাজের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।বিএসসি সূত্র জানায়, ঝালাই (ওয়েল্ডিং) কাজ চলার সময় জাহাজের দ্বিতীয় প্রকৌশলীর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে চতুর্থ ও পঞ্চম তলার অন্তত ১০টি কক্ষের আসবাব পুড়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বন্দরের অগ্নিনির্বাপক দলের সদ্যসরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা সম্মিলিতভাবে দেড় ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিএসসির মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত) মো. ইউসুফ রাতে মুঠেফোনে প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে ক্ষয়ক্ষতি বোঝা যাচ্ছে না। তবে আগুন নিয়ন্ত্রণে আছে। জাহাজে বসবাসের একটি কেবিন থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল মালেক বলেন ‘প্রাথমিকভাবে জাহাজের চতুর্থ ও পঞ্চম তলার ১০টি কক্ষ পুড়ে গেছে বলে মনে হচ্ছে।