শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমানকে (২৫) গ্রেপ্তার করা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পৌর এলাকার মাস্টারপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, গত ১৬ সেপ্টেম্বর শিবগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। আসামির তালিকায় হাফিজুর রহমানের নামও আছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।