শিবগঞ্জ সীমান্তে দুই ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত এলাকায় গতকাল শুক্রবার ভোরে ভারতের দুই নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এদিকে সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একদল সদস্য বাংলাদেশের ভেতরে ঢুকে দুটি বাইসাইকেল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, ভোরে শিয়ালমারা সীমান্ত দিয়ে ভারতের ওই দুই নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তাঁদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন: মোন্তাশের (২৬) ও আলিউল (২৫)। তাঁরা গরু-মহিষ পাচারের সঙ্গে জড়িত।আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে বিএসএফকে জানানো হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত ওই দুই নাগরিককে ফেরত নেওয়ার ব্যাপারে কোনো সাড়া দেয়নি বিএসএফ। আজ শনিবার বিএসএফের পক্ষ থেকে সাড়া না পাওয়া গেলে তাঁদের পুলিশে সোপর্দ করা হবে।