শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অহেদপুর সীমান্তের ওপারে গত রোববার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম হাবিবুর রহমান (৩৩)। বাড়ি সদর উপজেলার কালুপুরের সূর্যনারায়ণপুর গ্রামে।বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিডিআর) সূত্র জানায়, নোম্যান্স ল্যান্ড থেকে ভারতের দেড় কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জায়েদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।