শিবগঞ্জে অন্য রকম হালখাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে বৈশাখ মাসে ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে বাকি টাকা আদায়ের জন্য হালখাতার আয়োজন করে। কিন্তু এবার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দামগাড়া কারিগরপাড়ায় এক অন্য রকম হালখাতার আয়োজন করা হয়েছে। এখানে ধান কাটা শ্রমিকেরা গৃহস্থদের কাছ থেকে মজুরির বকেয়া টাকা আদায়ের জন্য গত শুক্রবার হালখাতার আয়োজন করেন। এলাকাবাসী জানান, কিছুদিন আগে দামগাড়া কারিগরপাড়ার ১৬ জন শ্রমিক পাশের কয়েকটি গ্রামের গৃহস্থদের জমির ধান কেটেছেন। সে সময় অনেক গৃহস্থ তাঁদের মজুরির টাকা দেননি। তাই সে টাকা তুলতে গিয়ে মজুরেরা হালখাতার আয়োজন করেছেন। হালখাতার খাবারের তালিকায় পোলাও, কোর্মা, দই ও মিষ্টিও ছিল। রীতিমতো মাইকে গান বাজিয়ে উৎসবমুখর পরিবেশে এ হালখাতা হয়।আয়োজক দিনমজুর জিয়াউর রহমান বলেন, ‘বড় লোককোরোক খাওয়ামো তাই এনা ভালো খানাপিনার ব্যবস্থা লিচি। হামরা গরিব বল্যা কী হামাকেরে কুনো সাদআল্লাদ নাই।’দিনমজুর ছাইফুল ইসলাম জানান, তাঁরা ১৬ জন শ্রমিক দলবেঁধে মানুষের ধান কেটেছেন। প্রায় এক লাখ ২০ হাজার টাকা বাকি রয়েছে। তাই এ টাকা তুলতেই হালখাতার আয়োজন।