শিবগঞ্জে আ.লীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল বাসেতসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।সংঘর্ষে গুরুতর আহত আতিকুর রহমানের ছোট ভাই আইনুল হক বাদী হয়ে গত বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগ তদন্ত করা হচ্ছে।গত বুধবার বিহার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আহত হন। তাঁকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ব্যাপারে গতকাল প্রথম আলোয় ‘শিবগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে এক নেতাসহ আহত ৫’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।