শিবগঞ্জে আ.লীগের সম্মেলন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন পণ্ড হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার এই সম্মেলন হওয়ার কথা ছিল। এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের অঘটনের আশঙ্কা করছে পুলিশ।দলীয় সূত্রে জানা গেছে, গতকাল উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন শাখার সম্মেলন একসঙ্গে করার উদ্যোগ নেয় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি। গত বুধবার দলের একটি অংশ কলেজের মাঠে একই স্থানে কর্মিসভা আহ্বান করে। সন্ধ্যার পর শহরে মির্জারুল আলম চৌধুরী ও আবদুল করিমের নেতৃত্বে পুলিশি পাহারায় একটি মিছিল বের হয়। এর পরই পরিস্থিতি পাল্টে যায়। আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলা করার ঘোষণা দেওয়া হলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তা সামাল দিতে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, ক্ষমতার দ্বন্দ্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে উপজেলা আওয়ামী লীগের বিরোধ চলছে দীর্ঘদিন। এ অবস্থায় গত ২ জুন কমিটি ভেঙে দিয়ে ১৭ জুন ৩৪ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। এতে আজিজুল হককে আহ্বায়ক এবং তৌহিদুর রহমান ও মোস্তাফিজার রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়।আহ্বায়ক কমিটিতে সাবেক সভাপতি সৈয়দ মির্জারুল আলমের নাম রাখা হয়নি। এতে তিনি ও তাঁর অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।