শিবগঞ্জে আগুনে সাতটি দোকান পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া বাজারের সাতটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান শাকির আলম জানান, বুধবার রাত একটার দিকে সাহাপাড়া বাজারের একটি দোকানের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে সাতটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।শাকির আলম আরও জানান, ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা বলে দাবি করেছে। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ ৮৫ হাজার টাকা বলে জানা গেছে।