শিবগঞ্জে জামায়াত নেতারা স্বতন্ত্র প্রার্থী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে তিনটিতে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থীরা লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এর মধ্যে একটি ইউপিতে উপজেলা জামায়াতের নায়েবে আমির প্রার্থী হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার রায়নগরে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আবু নছর মোহম্মদ আবদুল খালেক সরদার, ময়দানহাটায় ইউনিয়ন জামায়াতের আমির মোসলেম উদ্দিন ও মাঝিহট্টতে ইউনিয়ন জামায়াতের সদস্য আছার উদ্দিন প্রার্থী হয়েছেন।
উপজেলা জামায়াতের আমির শাসছুর রহমান গতকাল শুক্রবার বলেন, ‘তিনটি ইউপিতে আমরা প্রার্থী দিয়েছি। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি আমাদের আছে।’