শিবগঞ্জে জালিয়াত চক্রের সদস্য সন্দেহে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরবন্দর এলাকা থেকে গত শুক্রবার ব্র্যাকের আর্থিক প্রতিষ্ঠান বিকাশের অর্থ জালিয়াত চক্রের সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুবেল মিয়া, দেলোয়ার হোসেন ও উজ্জ্বল শীল। পুলিশ জানায়, শুক্রবার বিকাশ এজেন্ট জাকারিয়া হোসেনের কাছে রুবেল এসে বলেন, ওই এজেন্টের নম্বরে ২২ হাজার টাকা আসবে। কিছুক্ষণের মধ্যেই টাকা আসে এবং রুবেল সেই টাকা নিয়ে যান। কিছুক্ষণ পর রুবেল জাকারিয়াকে বলেন, আবারও একটি নম্বর থেকে এজেন্ট নম্বরে ২০ হাজার টাকা আসবে। কিন্তু জাকারিয়া তাঁর বিকাশ আকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করে দেখেন, তাঁর ব্যালেন্সের সব টাকা উধাও।