শিবগঞ্জে জুয়া খেলা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাটে যাত্রায় কয়েক দিন ধরে চলা জুয়া খেলা পুলিশ বন্ধ করে দিয়েছে। গত রোববার এ খেলা বন্ধ করে দেওয়া হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন জামুরহাটে যাত্রা প্রদর্শনীর আয়োজন করে। গত বৃহস্পতিবার থেকে যাত্রাপালা শুরু হয়। আয়োজকেরা এখানে যাত্রার নামে অশ্লীল নৃত্যের প্রদর্শনী ও জুয়া খেলার আয়োজন করে। এ ব্যাপারে রোববার প্রথম আলোতে ‘বিজয় মেলার নামে অশ্লীল নৃত্য-জুয়ার আসর’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।শিবগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, মেলায় জুয়া খেলা বন্ধ করে দেওয়া হয়েছে।