প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় সাড়ে ৩৫ লাখ টাকার কাজ পৌরসভার মেয়র ও বিএনপির নেতারা ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ তদন্তের জন্য ইউএনও লুৎ ফর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।২০ সেপ্টেম্বর বেলা তিনটায় সংশ্লিষ্ট উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ইউএনওর কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ। প্রসঙ্গত, ২০১১-১২ অর্থবছরে উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচটি প্রকল্পের বিপরীতে ৩৫ লাখ ৪৮ হাজার ৫৬৩ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে শিবগঞ্জ পৌরসভা থেকে দরপত্র আহ্বান করা হয়। পরে মেয়র নিজে ও বিএনপি নেতারা ঠিকাদারি কাজগুলো ভাগাভাগি করে নেন বলে অভিযোগ ওঠে।