শিবগঞ্জে তিনটি কেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কিছুক্ষণের জন্য কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।

উপজেলার বালুটুঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু বাক্কার জানান, সকালে কেন্দ্রে এক বৃদ্ধা ভোট দিতে আসেন। কিন্তু তিনি প্রতীক চিনতে না পারায় একজন তাঁকে সহযোগিতা করেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ভোট গ্রহণ বন্ধ রাখা হলেও পরে পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১০ মিনিট পর আবার ভোট গ্রহণ শুরু হয়।

রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে বিএনপি ও জামায়াতের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এই কেন্দ্রে জামায়াত-শিবিরের কর্মীরা মোহনা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি তারেক রহমানকে মারধর করে এবং তাঁর ক্যামেরা কেড়ে নেয়। এ ছাড়া আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার কারণে দাদনচক আদিনা ফজলুল হক সরকারি কলেজকেন্দ্রে প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।

রির্টানিং কর্মকর্তা কামরুজ্জামান সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ওই কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি সদস্য মোতায়েন করা হয়।