শিবগঞ্জে দুই ভুয়া পরীক্ষার্থীসহ অধ্যক্ষ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ভুয়া দুই দাখিল পরীক্ষার্থীসহ একটি মাদ্রাসার অধ্যক্ষকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার আলীয়ারহাট মাদ্রাসাকেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। মাদ্রাসাকেন্দ্র ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার ধারিয়া-গাংগোইট দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা আলীয়ারহাট কেন্দ্রে দাখিল পরীক্ষা দিচ্ছে। এ কেন্দ্রে উপজেলার গাংগোইট গ্রামের সাইদুল ইসলামের ছেলে আবু সাঈদ (১৬) সুলতান মাহমুদ এবং ভাগুনদাহার গ্রামের আবুল কালামের মেয়ে জুলেখা খাতুন (১৬) রেশমিত তারা নামে পরীক্ষা দিচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান বিষয়টি জানতে পেরে গতকাল আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে যান। এ সময় তিনি ধারিয়া-গাংগোইট মাদ্রাসার অধ্যক্ষ সাজাহান আলী ও ওই দুই পরীক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন।