শিবগঞ্জে দুটি লাশ উদ্ধার
বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড় কালিদহ সাগরের পাশের ধানখেত এবং উপজেলার আতাহার কুলুপাড়া গ্রামের একটি পুকুর থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গতকাল শনিবার লাশ দুটি উদ্ধার করে।পুলিশ জানায়, গত শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার মহাস্থানগড় কালিদহ সাগরের পাশে ধানখেত থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৫) লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন শিবগঞ্জ থানায় খবর দেয়। লাশের পরনে লাল গেঞ্জি ও জিনেসর প্যান্ট ছিল। পুলিশের ধারণা কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখে পালিয়ে গেছে। এ ব্যাপারে রায়নগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আবদুস সাত্তার বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেছে। উপজেলার আতাহার কুলুপাড়া গ্রামের পুকুর থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা বৃদ্ধার (৬০) লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। এ বৃদ্ধার পরিচয়ও পাওয়া যায়নি। এ ব্যাপারে আটমূল ইউপি গ্রামপুলিশ রাখাল চন্দ্র মালী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।