শিবগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পাগলা নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া ওই দুই শিশু হলো মৃত আনারুল ইসলামের ছেলে মো. শাওন (১০) ও কালাম আলীর ছেলে মো. তারেক (১৩)। নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজ উদ্দিন ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার বলেন, তারেক নারায়ণপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে এসেছিল। সোমবার সকালে তারেক ও শাওন বাড়ি থেকে খেলার উদ্দেশে বের হয়। দুপুরে বাড়ি না ফিরলে তাদের খোঁজ শুরু করে দুই পরিবার। একপর্যায়ে নদীর ঘাটে দুজনের স্যান্ডেল ও পোশাক দেখা যায়। পরে নদীতে তল্লাশি শুরু হয়। মঙ্গলবার সকালে নদীতে দুজনের লাশ ভেসে উঠলে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।