শিবগঞ্জে নিখোঁজের দুদিন পর গৃহবধূর লাশ উদ্ধার
নিখোঁজের দুদিন পর গত শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগকোলা গ্রামের মরিয়ম বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা আমিনুর রহমান (৫০) বাদী হয়ে শনিবার রাত ১২টার দিকে পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভাগকোলা গ্রামের মোতাছিন আলীর ছেলে আমিনুর রহমান (৩০) প্রায় পাঁচ বছর আগে একই উপজেলার রায়নগর ইউনিয়নের সেকেন্দ্রাবাদ গ্রামের আমিনুরের মেয়ে মরিয়মকে বিয়ে করেন। গত বৃহস্পতিবার সকাল ৯টার পর মরিয়ম নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না মেলায় স্বজনেরা হতাশ হয়ে পড়েন। এদিকে নিখোঁজের দুদিন পর শনিবার সকাল ১০টার দিকে স্বামীর বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে বেলতলা ঘাটের একটি ডোবায় তাঁর লাশ ভেসে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মরিয়মের বাবা আমিনুরবলেন, ‘নিখোঁজ হওয়ার আগের দিন স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব হয়। এ কারণে আমার মেয়েকে হত্যা করে পানিতে ফেলে গুম করার চেষ্টা হয়ে থাকতে পারে। এ ঘটনায় আমি বাদী হয়ে মরিয়মের স্বামী আমিনুর, তাঁর বাবা মোতাছিন, মা আমেজা বেগমসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছি।
এ ঘটনার পর থেকে আমিনুর ও তাঁর বাবা মোতাছিন পলাতক রয়েছেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদহোসেন গতকাল রোববার বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।