শিবগঞ্জে নয়টি গুলি, দুটি পিস্তলসহ একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গত রোববার গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব পৃথক অভিযান চালিয়ে নয়টি গুলি, দুটি পিস্তলসহ একজনকে আটক করেছে।চাঁঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর খন্দকার আবু নাঈম জানান, রোববার দিবাগত রাত একটার দিকে শিবগঞ্জের সীমান্তবর্তী পারচৌকা গ্রামের জামাল উদ্দীনের বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ সময় পরিত্যক্ত একটি ঘর থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি ও দুটি ফাঁকা ম্যাগাজিন উদ্ধার করা হয়। অন্যদিকে, রোববার দিবাগত রাত তিনটার দিকে শিবগঞ্জের মনকষা থেকে র্যাব একটি পিস্তল, চারটি গুলিসহ শাহ আলম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তিনি মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের বাসিন্দা।