শিবগঞ্জে পণ্যবাহী ছয়টি ট্রাকে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড়ের কাছে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে পণ্যবাহী ছয়টি ট্রাকে আগুন দিয়েছেন বিএনপি-জামায়াতের কর্মীরা। গতকাল শনিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে গতকাল বিকেলে কানসাট এলাকায় পুড়িয়ে দেওয়া হয় তিনটি মোটরসাইকেল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকগুলোতে কমলা, পেঁয়াজ, গম ছিল। তবে দমকলকর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বেশি ক্ষতি হয়নি।